হিলিতে অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ ও নগদ অর্থ সহযোগিতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষ থেকে দিনাজপুরের হিলিতে দুইজন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য ঔষধ ও নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বেলা ১২ টার দিকে পৌর শহরের মাঠপাড়া ও ধরন্দা এলাকায় অসহায় দুইজন রোগিকে ঔষধ নগদ অর্থ সহায়তা করেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
এসময় সেখানে পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এস এম রেজা আহমেদ বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, স্বেচ্ছাসেবক দলের আসলাম আলী বাবু সহ অনেকে উপস্থিত ছিলেন।
পৌর বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, গত শনিবারে উপজেলার ধরন্দা ও মাঠপাড়ায় দলীয় কর্মসূচি অংশ হিসেবে গনসংযোগ করার সময় দুইজন অসহায় রোগীর স্বজনরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেড এম জাহিদ হোসেন মহোদয়কে চিকিৎসার কথা বললে তিনি তাদের চিকিৎসা করার প্রতিশ্রুতি দেন।
তাই আজকে তার নির্দেশে উপজেলার মাঠপাড়া এলাকার সাড়ে তিন বছরের এক শিশু মাথায় টিউমার ও হার্ডের সমস্যা থাকায় তার চিকিৎসার জন্য নগদ অর্থ ও ঔষধ দিয়ে সহযোগিতা করা হয়েছে। অপরদিকে ফকিরপাড়া এলাকায় একজন বৃদ্ধা মহিলাকে সহযোগিতা করা হয়েছে। তিনি আরও বলেন, ডাঃ জাহিদ সাহেবের পক্ষ থেকে সমাজের গরীব অসহায় মানুষের জন্য এই রকম সহযোগিতা অব্যাহৃত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
