শ্রীপুরে দাদা ইঞ্জিনিয়ারিং কারখানায় মূল্যবান তার চুরির সময় চুর চক্রের ১ সদস্য আটক
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে দাদা ইঞ্জিনিয়ারিং কারখানার সীমানা প্রাচীর টপকিয়ে ভেতরে ঢুকে সংঘবদ্ধ চুর চক্রের সদস্যরা বৈদ্যুতিক তামার তার চুরি করার সময় একজনকে আটক করা হয়েছে।
রবিবার(১৯ অক্টোবর) ভোর বেলায় সংঘবদ্ধ চোর চক্রের কয়েক সদস্য এ চুরির ঘটনা ঘটায়। এ সময় কারখানা নিরাপত্তা কর্মীরা তানভীর আহমেদ(১৮) নামের এক চোরকে আটক করেন।
কারখানার নিরাপত্তা সুপারভাইজার বাকি বিল্লাহ জানান, ভোর বেলায় কারখানা চলমান অবস্হায় চুর চক্রের সদস্যরা বিদ্যুৎ চঞ্চালনের মেইন তার কেটে ফেললে হঠাৎ মেশিনসহ সবকিছু বন্ধ হয়ে যায়। আমরা দৌড়ে খোঁজাখুজির পর তানভীর নামের একজনকে কেটে ফেলা তারসহ আটক করি। এসময় চোর চক্রের অন্য সদস্যরা সীমানা প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়।
ধৃত চোর তানভীর বলেন, আমার সাথে আলমগী এবং রিয়েলসহ আরও কয়েকজন ছিল। তারা দৌড়ে পালিয়ে গেছে। সে আরো বলেন, পার্শ্ববর্তী ভালুকা উপজেলার জামিরদিয়া মাষ্টার বাড়ি এলাকার বাঙ্গারী দোকান মালিক হুমায়ুন,ইব্রাহিম ও কালামের সহযোগিতায় আমরা চোরি করে নিযে তাদেরকে দেই।
কারখারনার জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মহি উদ্দিন জানান, আমাদের কারখানার মজবুত সীমানা প্রাচীর ও প্রয়োজনীয় নিরাপত্তাকর্মী থাকা সত্ত্বেও, এই চোর চক্রের সদস্যরা, সীমানা প্রাচীরের পাশের গাছ ভেয়ে অথবা নানা কায়দায় কারখানায় প্রবেশ করে বিদ্যুতের লাইন সঞ্চালনার গুরুত্বপূর্ণ হাই ভোল্ডেজের তামার তারগুলি কেটে নিয়ে যাচ্ছে। এতে করে প্রায়ই কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে।
তিনি আরো জানান, এলাকার একটি সংঘবদ্ধ চোর চক্র এবং কয়েকজন অসাধু ভাঙ্গারির দোকানীর যোগসাজসে এই চুরি কার্য চালিয়ে যাচ্ছে। ধৃত চোর চক্রের সদস্যদের শীকারোক্তি মতে, কতিপয় অসাধু ভাঙ্গারি দোকান মালিকদের পুর্ণ সহায়তায় এই সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্যরা এমন কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফা এমন চুরির ঘটনা ঘটিয়েছে এ চোর চক্রের সদস্যরা।
শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ আবুল বাশার জানান, একটি সঙ্ঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে দাদা ইঞ্জিনিয়ারিং এর ভেতর থেকে বৈদ্যুতিক তামার তার কেটে নেওয়ার সময় হাতেনাতে ধরে ফেলে কারখানার নিরাপত্তা কর্মীরা। প্রাথমিক জিজ্ঞাসা বাদে চুরির কথা স্বীকার করে ধৃত চোর তানভীর জানান, বাঙ্গারী দোকানদার, আলমগীর ও রিয়েলের সহযোগীতায় সঙ্ঘবদ্ধ এই চোর চক্রের সাথে এহেন কাজ করে যাচ্ছে।
এ ঘটনায় কারখানার নিরাপত্তা ইনচার্জ মোঃ খলিলুর রহমান বাদী হয়ে ৬ জনকে আসামী করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
