শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সিএনজি ট্রাক মূখো মূখি সং ঘর্ষে নিহত-১ জন

০ টি মন্তব্য 12 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

খুরশীদ আলম, চরফ্যাশন, ভোলা
print news | সিএনজি ট্রাক মূখো মূখি সং ঘর্ষে নিহত-১ জন | সমবানী

ভোলার লালমোহনে যাত্রীবাহী সিএনজি ও রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রবিবার সকালে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক সড়কের ডাওরী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন চরফ্যাশন উপজেলার ওসমানগন্জের রৌদ্রেরহাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রী নিয়ে একটি সিএনজি চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে ডাওরী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই যাত্রী কবির হোসেন মারা যান এবং আরও তিনজন গুরুতর আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading