শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইজারা নামে মহাসড়ক দখল করে বাজার, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

০ টি মন্তব্য 8 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর ।
print news | ইজারা নামে মহাসড়ক দখল করে বাজার, প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন | সমবানী

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখল, যানজট ও ফুটপাত দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ ) সকাল ১১টায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ মহাসড়কের চলাচল লেনের ওপর বাজার ইজারা দিয়ে জনদুর্ভোগ তৈরি করছেন। ইজারা নেওয়া প্রভাবশালীরা সড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র বাজার বসিয়ে যানজট সৃষ্টি করছেন।

বক্তাদের দাবি, প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মাওনা চৌরাস্তা উরাল সেতু নিচে ও মহাসড়কের দুই পাস , জৈনাবাজার, নয়নপুর, এমসি বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, গাজীপুর সদরের বাঘের বাজার, ভবানীপুরসহ বিভিন্ন পয়েন্টে বাজার বসে। এতে চার লেনের মহাসড়কে কার্যত একটি লেন যান চলাচলের জন্য খোলা থাকে। গুরুত্বপূর্ণ এ সড়কে সার্বক্ষণিক বিপুলসংখ্যক যানবাহন চলাচল করায় বাজার বসানোর ফলে নিয়মিত যানজট লেগে থাকে।

বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দু-এক দিনের জন্য বাজার সরিয়ে নেওয়া হলেও পরে আবার আগের মতো বসানো হয় উল্লেখ করে বক্তারা বলেন, শুধু যানজট নয়, শিল্পাঞ্চল হওয়ায় বিপুলসংখ্যক পথচারীকেও ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। বাজার বসানোর কারণে ফুটপাত পুরোপুরি দখলে চলে যায়।এতে সাধারণ পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

একটি মন্তব্য করুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading