বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়াটিয়াকে ধর্ষণ, আটক বাড়ি মালিক

০ টি মন্তব্য 6 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | ভাড়াটিয়াকে ধর্ষণ, আটক বাড়ি মালিক | সমবানী

দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া নারীকে ধর্ষণের মামলার আসামি বাড়িওয়ালা হুমায়ুন কবীর (৪৩) কে র‍্যাব-৫ এর সহায়তায় রাজশাহী থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক দুলু মিয়া জানান, বিরামপুর শহরের প্রফেসারপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর তার বাড়ির ৪০ বছর বয়সী এক নারী ভাড়াটিয়াকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান।

ঘটনার পর চলতি বছরের ৭ জানুয়ারি ওই নারী বাদী হয়ে বিরামপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় পৌনে দুই মাস আত্মগোপনে থাকার পর সোমবার র‍্যাব-৫ এর সহায়তায় রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading