রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার বোরহানউদ্দিনে বিএনপি কর্মীদের সাথে মতবিনিময় করলেন মাফরুজা সুলতানা

০ টি মন্তব্য 15 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এস এম সোহেল
print news | ভোলার বোরহানউদ্দিনে বিএনপি কর্মীদের সাথে মতবিনিময় করলেন মাফরুজা সুলতানা | সমবানী

এস এম সোহেল, ভোলা : আগামী ২০২৬ সালের সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এখনই সাধারণ ভোটারদের মন জয় করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা। বুধবার, ৬ আগস্ট, বিকেলে বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মির্জাকালু কাজীরহাট বাজারে ইউনিয়ন বিএনপি সভাপতি বাবর চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
হাসাননগর ইউনিয়ন বিএনপির ৭ ও ৮নং ওয়ার্ড এবং অঙ্গ সংগঠনের সভাপতি, সম্পাদক ও কর্মীদের সাথে প্রাণবন্ত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা বলেন, নির্বাচনের আর মাত্র ছয় মাস বাকি। তাই এখন থেকেই দলের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের কাছে পৌঁছাতে হবে। তিনি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে সকল কর্মীকে সক্রিয় করতে হবে, অন্যথায় বর্তমান কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে। কর্মীদের সাথে ভালো আচরণের জন্যও তিনি নেতাদের নির্দেশনা দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম নাসিম কাজী, উপজেলা যুবদলের সভাপতি মো. শিহাব উদ্দিন হাওলাদার, যুবদলের সদস্য সচিব মো. জসিম উদ্দিন খান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিক আসলাম রুবেল এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তানজিল হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন কর্মীবান্ধব ও দীর্ঘদিনের নির্যাতিত নেতাকর্মীদের আস্তার প্রতীক, যে কিনা নেতাকর্মীদের বিপদে-আপদে সর্বসময় পাশে থাকে সাহায্য সহযোগিতা হাসাননগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. কবির হোসাইন, মো. আজম খান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আজাদ ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মন্নান সিকদার, সাধারণ সম্পাদক মো. রানা হাওলাদারসহ ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading