শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আক্তার হোসেনকে বহিষ্কার করায় গাজীপুরের পূবাইলে আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ 

০ টি মন্তব্য 24 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

স্টাফ রিপোর্টার, গাজীপুর
print news | আক্তার হোসেনকে বহিষ্কার করায় গাজীপুরের পূবাইলে আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ  | সমবানী

গাজীপুর মহানগর প্রতিনিধির দায়িত্বে থাকা দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. আক্তার হোসেনকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কার করায় গাজীপুরের পূবাইল এলাকায় আনন্দ-উৎসব ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন পূবাইল বাজার এলাকায় এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় ভুক্তভোগীরা।

অনুষ্ঠানে উপস্থিত শতাধিক সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা যুগান্তর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বহিষ্কৃত সাংবাদিক মো. আক্তার হোসেন দীর্ঘদিন ধরে পূবাইলসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে আসছিলেন। এমনকি সাংবাদিকতার পরিচয়ে একাধিকবার সাধারণ মানুষকে হয়রানি ও মানহানিকর পরিস্থিতির মুখোমুখি করেছেন তিনি।

বক্তারা অভিযোগ করেন, নিরপেক্ষতার চর্চা না করে তিনি পেশাদারিত্বের সীমা অতিক্রম করে গুজব, অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশনের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতেন। এতে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছিল।

বহিষ্কারের খবরে পূবাইলের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বলে মন্তব্য করেন স্থানীয় বাসিন্দারা।

পূবাইলবাসীর পক্ষ থেকে যুগান্তর পত্রিকা কর্তৃপক্ষকে জানানো হয় প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও গণমাধ্যমে এ ধরনের অপেশাদার ও বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর অবস্থান বজায় রাখবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে আনন্দের প্রতীক হিসেবে একে অপরকে মিষ্টিমুখ করান এবং মুহুর্মুহু করতালির মাধ্যমে নিজেদের সন্তুষ্টি প্রকাশ করেন।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading