রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সন্ত্রাসীরা সাংবাদিককে জবাই করে হত্যা

০ টি মন্তব্য 6 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী ডেক্স
print news | গাজীপুরে সন্ত্রাসীরা সাংবাদিককে জবাই করে হত্যা | সমবানী

গাজীপুরে প্রকাশ্যে জনসমক্ষে সন্ত্রাসীরা এক সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। বৃহস্পতিবার (৭ই আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সাংবাদিক তুহিন একটি চায়ের দোকানে বসে ছিলেন। 

নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন দুই ছেলে ও স্ত্রী নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন। 

জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোষ্ট করে লিখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’। এর পর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। 

এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনেই কুপিয়ে হত্যা করে করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসন থানার ওসি শাহীন খান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে তার জানার চেষ্টা চলছে।

সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ডে সমাবানী পরিবার গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আমরা এই জঘন্য ও কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। এই হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে হত্যা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর এক নির্লজ্জ আক্রমণ।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading