গলাচিপায় উন্নয়নের নতুন দিগন্ত: রাবনাবাদ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন।
প্রতিনিধিঃ
মোস্তফা কামাল খান (গলাচিপা)
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বহুল প্রতীক্ষিত রাবনাবাদ সেতুর নির্মাণকাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। লেবুখালী-বাউফল-গলাচিপা-আমড়াগাছিয়া সড়ক (জেড-৮৮০৬)-এর ৭০তম কিলোমিটারে রাবনাবাদ নদীর ওপর নির্মিতব্য এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় মঙ্গলবার (১৭ মার্চ) সকালে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান।
সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, একটি নির্বাচিত সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা। তিনি আশা প্রকাশ করেন, রাবনাবাদ সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
তিনি আরও জানান, গলাচিপা অঞ্চলে সড়ক ও সেতু অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। স্থানীয় জনগণের উত্থাপিত দাবিগুলোকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর সুপারিশ পেলে এসব উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক তার বক্তব্যে বলেন, গত এক বছর ধরে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নের পথ সুগম হয়েছে। তিনি সেতু সংলগ্ন সড়কটি ছয় লেনে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করেন এবং দ্রুত কাজ সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও তিনি বদনাতলী-চরকাজল এবং বোয়ালিয়া-কোড়ালিয়া নৌপথে জনদুর্ভোগ কমাতে সি-ট্রাক চালুর সম্ভাবনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, সদস্য সচিব আলতাফ হোসেন খান, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
জানা গেছে, রাবনাবাদ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৬৪ কোটি ৪ লক্ষ ৮২ হাজার টাকা এবং আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গতি সঞ্চার করবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
