শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়া খাল খনন সুচনা করেছিলেন তার পুত্র আবার শুরু করলেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

০ টি মন্তব্য 8 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
print news | জিয়া খাল খনন সুচনা করেছিলেন তার পুত্র আবার শুরু করলেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। | সমবানী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা(পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন, ও পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়) হুমায়ুন কবির বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সারা বাংলাদেশে খাল খনন কর্মসুচীর সুচনা করেছিলেন। এখন তার সুযোগ্য পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবার শুরু করলেন।

এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরিবেশ বান্ধব এই এলাকার জন্য। এতে বন্যা প্রতিরোধ ও মোকাবিলা করা সম্ভব। অনেক জায়গাতেই খাল অবৈধ দখলদাররাই দখল করে ভোগ করছে খাল খননের মধ্য দিয়ে এগুলোর দখল মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের উদোগ নিতে হবে। ডেঙ্গু মশার আবাসস্থল মুক্ত হবে বিশেষ করে কৃষি কাজের জন্য সেচ সুবিধার উপকারিতা মানুষ পাবে।

১৬ মার্চ বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলার সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ফতেহপুর হরিরাম পুর গ্রামের খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন কালে উপদেষ্টা হুমায়ুন কবির এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন,সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া,পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সুনামগঞ্জ সদর ইউএনও সুলতানা জেরিন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী,সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত এডভোকেট আব্দুল হক, পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী, কৃষকদল কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, আবুল মুনসুর শওকত, আ ত ম মিসবাহ, সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading