শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় মরহুম কোকো প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

০ টি মন্তব্য 17 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
print news | পত্নীতলায় মরহুম কোকো প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত | সমবানী

নওগাঁর পত্নীতলায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারি (শনিবার) বিকেল ৪টায় উপজেলা সদর নজিপুর পাবলিক মাঠে উক্ত ফুটবল খেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নুরুল ইসলাম বাবু।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নওগাঁ জেলা শাখার সভাপতি আবু তাহের চৌধুরী মন্টুর সভাপতিত্বে এসময়
প্রধান বক্তার বক্তব্য রাখেন- নওগাঁ-২ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো: খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।

এসময় বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন- নজিপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আনোয়ার হোসেন, নজিপুর পৌর বিএনপি যুগ্ম আহবায়ক এম.আর মোস্তফা, পাটিচরা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সামাদ, আমাইড় ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সবুর খাঁন, উপজেলা মহিলা দলের নেত্রী মৌসুমী আখতার, মৌ আক্তার প্রমুখ।

এসময় পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মি এবং ফুটবল খেলার দর্শকরা উপস্থিত ছিলেন।

খেলায় পত্নীতলা উপজেলা একাদশকে ০১-০২ গোলে পরাজিত করে ধামইরহাট উপজেলা ফুটবল একাদশ বিজয়ী হন। পরে অতিথিরা বিজয়ী দল ও পরাজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading