মাদক সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ রোধে ক্রিকেট টুর্নামেন্ট।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
মাদক সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ রোধে তেঘরিয়া যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারী শুক্রবার বিকাল তিনটায় সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া নদীরপাড়ে তেঘরিয়া ক্রিকেট প্রিমিয়ামলীগ সিজন ১ নামে এই টুর্নামেন্ট আয়োজন করেন তেঘরিয়া এলাকার যুবক তোফায়েল,রাকিব,রাজা,জিয়া সহ যুবকরা। টুর্নামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহণ করবে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু।এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুমেন আহমদ,বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কমরু, ওয়াতিন মিয়া,মসকুর মিয়া,শাকিল মিয়া,সুভেন মিয়া,রেজাউল হোসেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মল্লিকপুর এস সি ও জলিল পুর মাহী এস সি। খেলায় জলিল পুর মাহী এসসি সাত ওভারে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন জাকির হোসেন জাকু। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল একটি খাসী এবং রানার্স আপ দলকে একটি ট্রফি পুরস্কার প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে লতিফুর রহমান রাজু বলেন খেলাধূলার মাধ্যমে যুবক সমাজ কে মাদক সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে যারা এই আয়োজন করেছেন এটি নিঃসন্দেহে একটি মহৎ কাজ। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। আগামিতেও আরও বড় পরিসরে বিভিন্ন ধরনের খেলাধূলা প্রতিযোগিতার আয়োজন করতে যা যা সহযোগিতার দরকার এলাকার সবাই করবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
