হিলি স্থলবন্দরে দোল (হোলি) উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
দোল বা হোলি উৎসব উপলক্ষে আগামী ৪ মার্চ ২০২৬ তারিখে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে ভারতের Hili Exporters’ & Customs Clearing Agents’ Association এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সংগঠনের মেমো নম্বর HECCAA/Hili/HCC&FAA/BD/123/2025-26, তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ অনুযায়ী জানানো হয়, হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে ওইদিন স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৫ মার্চ ২০২৬ থেকে পুনরায় যথারীতি কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং উভয় পক্ষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারক-রপ্তানিকারকদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
