বামনায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
প্রতিনিধিঃ
মোঃ নাসির মোল্লা, বরগুনা, বামনা
১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো (UNESCO) প্যারিস অধিবেশনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
সেই থেকে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়ে আসছে।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বামনা উপজেলা পরিষদ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।প্রথম প্রহরে শহীদবেদীতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ১১০ বরগুনা -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি’র পক্ষেউপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক ( সাবেক) আবুল কালাম আজাদ আকন রানা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,
এরপরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বামনা উপজেলা প্রশাসন, পর্যায়ক্রমে বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন ও তার অধীনস্হ সদস্য বৃন্দ,উপজেলা জাতীয়তাবাদী দল ও এর সহযোগী সংগঠন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামসহ কর্মরত সাংবাদিক বৃন্দ, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ, বামনা সরকারী ডিগ্রি কলেজ, বামনা সরকারী সারওয়ারজান মডেল উচ্চ বিঃ, আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্য বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনের অন্যান্য কর্মসূচি
সকাল হওয়ার সাথে সাথে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল:
প্রভাতফেরি: সকাল ৭-৩০ ঘটিকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শোকাবহ ‘প্রভাতফেরি’ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা: শিশুদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বাদ জোহর উপজেলার বিভিন্ন মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা বুকের রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেছিলেন। তাদের সেই আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে স্বীকৃত। নতুন প্রজন্মের কাছে একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা, অফিস অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক (সাবেক) আবুল কালাম আজাদ আকন রানা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
