মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে ১২.০১ মিনিটে শহিদ মিনার, সুনামগঞ্জ -এ পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। এছাড়াও, জেলা প্রশাসন, সুনামগঞ্জের কর্মকর্তা ও কর্মচারীগণ উক্ত সময়ে উপস্থিত ছিলেন।

বিভিন্ন সরকারী দপ্তরের পক্ষ থেকেও শ্রদ্ধ
নিবেদন করা হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকেও পুষ্প স্তবক অর্পণ করা হয়। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সদস্য গণ।
২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙালি জাতির অধিকার আদায়ের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। মহান এই দিনে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
