বানারীপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন
প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস -২০২৫ পালন করা হয়েছে। ১৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে আগুন দূর্যোগে পড়লে মানুষ কীভাবে নিজেদের রক্ষা করবে তা উপজেলা পরিষদের শহীদ মিনারের সামনে মাঠে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতিনিধিদল প্রদর্শনী করে দেখান।
সেখানে তারা গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে আগুন লাগলে এবং ঘরের চুলা অথবা হঠাৎ করে অন্য কোনো কিছুতে আগুন লাগলে প্রাথমিকভাবে কীভাবে নিভানো যায় তা উপস্থিত অতিথিদের সামনে প্রদর্শন করে দেখান।এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনিব।
পজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরী,বানারীপাড়া প্রেসক্লাবের সাংবাদিক মোঃ জাকির হোসেন, সাংবাদিক মোঃ ইলিয়াস শেখ, মাইদুল ইসলাম শফিক, সাংবাদিক নুরুজ্জামান পলাশ,ছাত্রনেতা মোঃ সাব্বির হোসেন প্রমূখ।দূর্যোগ থেকে রক্ষা ও দূর্যোগ প্রতিরোধ সম্পর্কে বানারীপাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জি এম এ মুনিব বলেন, বাংলাদেশ তথা বানারীপাড়া উপজেলা একটি দুর্যোগ প্রবণ এলাকা।তাই আমাদের সর্বদা প্রাথমিকভাবে দূর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত থাকা উচিত।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
