সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

০ টি মন্তব্য 12 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত | সমবানী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আন্তঃঅনুষদীয় ভলিবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অদ্য ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় বিবিএ অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকারের সভাপতিত্বে এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.) ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: দেলোয়ার হোসেন ও রেজিস্ট্রার প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন।

ছেলেদের ফাইনাল খেলায় বিবিএ অনুষদ ২-০ গোলে কৃষি অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মেয়েদের খেলায় সিএসই অনুষদ ২-০ গোলে বিবিএ অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। ছেলেদের খেলায় ৮ টি দল ও মেয়েদের খেলায় ৪ টি দল অংশগ্রহণ করেন।
এসময় বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading