বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে শিক্ষকদের সাথে দাঁড়ি পাল্লার প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 11 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী
print news | গৌরনদীতে শিক্ষকদের সাথে দাঁড়ি পাল্লার প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত | সমবানী

গৌরনদীর বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়, মেধাকুল ও পাঙ্গাশিয়া মাধ্যমিক বিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী-আগৈলঝাড়া মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান।

বুধবার দিনব্যপি তিনি শিক্ষকমন্ডলির সাথে পৃথকভাবে মতবিনিময় সভা করেন। মতবিনিময়কালে তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায় এবং ছাত্রছাত্রীদের সুশিক্ষায় গড়ে তোলা-সহ বিভিন্য বিষয়ে তার পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, শিক্ষক সমাজ হলো জাতির চালিকা শক্তি। তাদের সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এসময় উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা জাকির হোসেন, খাঞ্জাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. আলমগির হোসেন, সহ সাধারন সম্পাদক মো. হাফিজুর রহমান, ইউপি সদস্য মো. সব্যসাচি-সহ-নেতৃবৃন্দ এবং স্থানীয় বিশিষ্টজনরা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading