লাখাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত অবহিতকরণ সভা।
প্রতিনিধিঃ
রফিকুল ইসলাম, লাখাই
লাখাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে লাখাইয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মোহিতুল ইসলামের সঞ্চালনায়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। প্রধান অতিথির বক্তব্যে আবু হাসনাত মোহাম্মদ আরেফীন,বলেন, গণভোট বিষয়ে জনসচেতনতা ও প্রচার-প্রচারণা আরো বৃদ্ধি করতে হবে। যেহেতু সামনে সময় রয়েছে, তাই শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে গণভোট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারণা আরও জোরদার করতে হবে।
সংবিধান একটি রাষ্ট্রের ভিত্তি। সময়ের প্রয়োজনে সংবিধানে পরিবর্তন এসেছে। রাষ্ট্র সংস্কার ও জনগণের মতামত গ্রহণের লক্ষ্যেই বর্তমান সরকার গণভোটের উদ্যোগ নিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ ভয়ভীতি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেই কালো হাত কঠোর ভাবে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এসময় জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরেফীন সভায় উপস্থিত অংশগ্রহণ কারীদের উন্মুক্ত মতামতের পর্বে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ জনগণ,স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
