নবাগত শশীভূষণ থানা অফিসার ইনচার্জ ফকরুল ইসলামের সাথে শশীভূষণ প্রেসক্লাব’র সদস্যদের মতবিনিময়
প্রতিনিধিঃ
খুরশীদ আলম, চরফ্যাসন, ভোলা।
ভোলার শশীভূষণ থানায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলামের সাথে শশীভূষণ প্রেসক্লাব’র সদস্যদের মতবিনিময় সভা হয়েছে।
আজ ১৩ ই জানুয়ারি/২৬ মঙ্গলবার দিবাগত রাত ৯ টায় তার অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল, শশীভূষণ প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি খুরশীদ আলম, সহ সভাপতি আনোয়ার হোসেন, এ,আর রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মৃধা, প্রচার সম্পাদক এইচ এম নোমান, দপ্তর সম্পাদক ইসরাফিল নাঈম ও কামরুল ইসলাম প্রমূখ।
অফিসার ইনচার্জ মোঃ ফকরুল ইসলাম বলেন পুলিশ ও সাংবাদিকরা একে অপরের ভাই। নিজেদের মধ্যে বন্ধুসূলভ আলোচনায় সমাজের সংঘটিত সকল অন্যায় অপরাধ দূর করতে কাজ করবো। বিশেষ করে মদ,জুয়া , বাল্যবিবাহ ও পরকিয়া প্রেমের অভিশাপ থেকে সমাজ কে কলোষিত মুক্ত রাখার চেষ্টা করে যাব।
সাংবাদিক নেতারা বলেন আমরা সবাই স্থানীয় বাসিন্দা। শুধু শুধু থানায় এসে আপনাদেরকে বিরক্ত করব না। কোন সংঘটিত ঘটনার সূত্র জানতে মাঝেমধ্যে ফোন করে নিশ্চিত হওয়ার জন্য আপনার পক্ষ থেকে সঠিক তথ্য পেলে সন্তুষ্ট থাকব। সাংবাদিকদের কে আশ্বস্ত করে অফিসার ইনচার্জ জানান আমি যথাসাধ্য আপনাদের মূল্যায়ন করার চেষ্টা করব। আপনারা প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচন করতে সহায়তা করবেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
