রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১। আহত ২০

০ টি মন্তব্য 5 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রফিকুল ইসলাম লাখাই(হবিগঞ্জ)
print news | হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১। আহত ২০ | সমবানী

হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। নিহত ব্যক্তি ওই উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা ইরাজ মিয়া। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন আরিফ ও হাবিবুর রহমান।

স্থানীয়রা জানায়, ওই উপজেলার বালিগাঁও গ্রামের ইউপি মেম্বার আলাল মিয়া এবং তার ফুফাতো ভাই তরিকুলের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এদিকে তরিকুলের পক্ষ নেয় ফরিদপুর গ্রামের ইউপি মেম্বার সাহাব উদ্দিন। তাদের বিরোধের জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ইরাজ মিয়াকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের স্থলটি হাওর বেষ্টিত দুর্গম এলাকা। খবর পেয়েই আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করি।

অভিযান চালিয়ে ইতিমধ্যে সংঘর্ষে জড়িত ২ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতিও শান্ত আছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading