সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে “ অবহিতকরণ সভা, নারী-পুরুষ সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ

০ টি মন্তব্য 4 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে “ অবহিতকরণ সভা, নারী-পুরুষ সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ | সমবানী

নারী, কিশোর-কিশোরীসহ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে আজ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো “পারায়ন প্রকল্প” অবহিতকরণ সভা। মঙ্গলবার সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।

আর.ডব্লিউ.ডি.ও সিলেটের নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারায়ন প্রকল্পের কাউন্সিলর কাম ট্রেইনার মো. জাহিদুল ইসলাম রশিদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আর.ডব্লিউ.ডি.ও’র নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা। নাগরিকতা প্রকল্পের প্রেক্ষাপট ও লক্ষ্য নিয়ে উপস্থাপনা করেন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু স্বপ্না এবং প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরেন এরিয়া ম্যানেজার মো. মহসিন রেজা।

তিনি বলেন, “নাগরিকতা – সিভিক এনগেইজমেন্ট ফান্ড (সিইএফ)”, “জিএফএ ফাউন্ডেশন”, সুইজারল্যান্ড এবং কানাডার আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে আর ডব্লিউ ডি ও (আর.ডব্লিউ.ডি.ও) সিলেট, এবং লিড এনজিও হিসেবে কাজ করছে অপরাজেয় বাংলাদেশ।

এই প্রকল্পটি সিলেট জেলার ৫ টি উপজেলা যথা সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোয়াইনঘাট, জৈন্তাপুর এবং কোম্পানীগঞ্জ উপজেলায় বাস্তবায়িত হবে। এটি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫ ও ১৬ অনুসরণ করে। এসডিজি ৫-এর মাধ্যমে লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়ন এবং এসডিজি ১৬-এর মাধ্যমে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহিনা আক্তার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক, এফআইভিডিবির সমন্বয়ক মোঃ আজিম উদ্দিন, ব্র্যাকের বিভাগীয় ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ, জেসিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, এ্যাওয়াড এর নির্বাহী পরিচালক কেএমএসে আজাদ, অ্যাডভোকেট সত্যজিৎ কুমার দাস, রাশিদা খানম, টুকেরবাজারের ইউপি সদস্য হ্দেশ মুদি, খাদিমনগরের ইউপি সদস্য শামিম আহমদ, খাদিমনগর ইউপি সদস্য আবুল কাশেম, খাদিমনগর চা বাগানের সভাপতি সবুজ তাতী, বাংলাদেশ বেতারের প্রতিনিধি এম রহমান ফারুক, সাংবাদিক লোকমান হাফিজ, সাংবাদিক লতিফুর রহমান উজ্জল, এবং আর.ডব্লিউ.ডি.ও ও প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে প্রধান অতিথি পদ্মাসন সিংহ “পারায়ন” প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading