বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাট সীমান্তে ভারতীয় গরু, ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ

০ টি মন্তব্য 16 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লালমনিরহাট
print news | লালমনিরহাট সীমান্তে ভারতীয় গরু, ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ | সমবানী

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদলের ০৩ টি পৃথক অভিযানে ভারতীয় গরু, ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ ।

২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০১:৩০ ঘটিকায় দিঘলটারী বিওপি’র আওতাধীন নামাটারী এলাকায় (থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট) ভারতীয় সীমান্ত দিয়ে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা গরু ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০২টি ভারতীয় গরু জব্দ করা হয়।

অপর এক অভিযানে সন্ধ্যা আনুমানিক ০৭:১০ ঘটিকায় বালারহাট বিওপি’র আওতাধীন গজেরকুটি (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে বিজিবির টহল দলকে দেখে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। চোরাকারবারীদের ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় গাঁজা ১০.৫ কেজি উদ্ধার করা হয়।

একই দিন রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় রামখানা বিওপি’র আওতাধীন গোয়ালটারী (থানা-নাগেস্বরী ও জেলা-কুড়িগ্রাম) এলাকায় টহলদল একজন চোরাকারবারীকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে সে মালামাল ফেলে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ৪৫ বোতল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় গরু ০২টি, ভারতীয় গাঁজা ১০.৫ কেজি এবং ভারতীয় ইস্কাপ সিরাপ ৪৫ বোতল যার সর্বমোট আনুমানিক মূল্য ৩ লক্ষ ৪ হাজার ৭৫০ টাকা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading