সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ‌বিএসএফ সদস‌্য শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় বিজিবি কতৃক আটক

০ টি মন্তব্য 9 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লালমনিরহাট
print news | ভারতীয় ‌বিএসএফ সদস‌্য শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় বিজিবি কতৃক আটক | সমবানী

শনিবার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ৫১
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গর‌পোতা সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, বিজিবি রংপুর ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর নিকট ডাঙ্গাপাড়া এলাকায় ভারতীয় গরু পাচার করার সময় ডাং‌গোয়াল‌কে (গরুপাচারকারী) ধাওয়া করার সময় ভারতীয় ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ (নং-২১৩৬০০১৭৮) শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন।
এ সময় আঙ্গরপোতা বিওপির বিজিবি টহলদল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। আটককৃত বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading