জেলা প্রশাসক সারওয়ার আলমের দাওয়াতে সিলেটে আসছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা
প্রবাসীদের সমবর্ধনা দিতে প্রস্তুত সিলেটের জেলা প্রশাসন
চাকুরী জীবন থেকেই দেশব্যাপী আলোচিত সিলেটের জেলা প্রশাসক এর দায়িত্বে থাকা মো: সারওয়ার আলম।
সততাকে পুঁজি করে পথ চলা এক প্রশাসনিক কর্মকর্তা যিনি।
দুর্নীতি আর অনিয়ম এর বিরুদ্ধে নিজ থেকেই জিহাদি মনোভাব পোষণকারী।
আইনসম্মত নয় এমন কোন অন্যায় আবদার রাখতে নারাজ থাকার কথা তার ব্যাপারে জানে সকলেই।
সিলেটের যোগদান করার পর থেকেই চালিয়ে যাচ্ছেন জনকল্যাণে ব্যতিক্রমী অনেক কর্মকাণ্ড তিনি।
দুর্নীতির বিরুদ্ধে সিলেট থেকে না সম্বোধন করে যোদ্ধ ঘোষণা কারি এ প্রশাসনিক কর্মকর্তা এবার উদ্যোগ নিয়েছেন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের সম্মান জানাতে সমবর্ধনা দিতে। রাত পোহালেই এ সংবর্ধনা।
বাস্তবায়ন করতে সকল প্রস্তুতি ইতিপূর্বে নিয়েছে সিলেটের জেলা প্রশাসন।
সিলেট মহানগরজুড়ে প্রচার-প্রচারণা, প্রবাসী সিলেটবাসীর মনে জাগেছে উৎসাহ উদ্দীপনা। সচেতন সিলেটবাসী মনে করছেন কেবল নিজে সম্মানি হলেই অন্যকে সম্মান দেয়ার ইচ্ছা জাগে , এমন এক মানুষ মনে হয় এসেছে সিলেটের জেলা প্রশাসনে।
যিনি আর কেউ নয় জেলা প্রশাসক মো:সারওয়ার আলম।
আর এ প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সিলেটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ শনিবার ২৭ ডিসেম্বর সিলেট আসছেন তিনি।
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কর্মের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
অবদান রাখা ব্যক্তিদের কেউই ঠিক মতো স্মরণ করে না। সম্মান বা ভালোবাসার উদ্যোগ নিতে ও থাকে কৃপণতা। তাই অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী বাংলাদেশীদের যেন দেশের সকল স্থানে সম্মান প্রদর্শন করা হয় এমন রীতি আজ শনিবার থেকেই সিলেট থেকে শুভ সূচনা করছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়োর আলম।
বিষয়টি জানাজানি হওয়ার পর দেশ-বিদেশ সরকারিভাবে প্রবাসী সংবর্ধনা ২০২৫ জেলা প্রশাসন ও জেলা প্রশাসক নিয়ে ইতিপূর্বেই আলোচনা ও শুভকামনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে।
ব্যাপক সাড়া জাগাবে প্রবাসীদের হৃদয়ে এ আয়োজন বলে মনে করছেন সিলেটের সচেতন মহলের অনেকে।
সিলেট জেলার প্রবাসীদের এসব অবদানকে স্বীকৃতি প্রদানের জন্য ‘প্রবাসী সম্মাননা ২০২৫’ আয়োজন করছে সিলেট জেলা প্রশাসন।
প্রথম ধাপ :
এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় প্রবাসীদের সম্মানে নগরীর ক্বীন ব্রিজ থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে।
দ্বিতীয় ধাপ :
সকাল ১১ টায় নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে প্রবাসীদের সম্মাননা প্রদান
তৃতীয় ধাপ :
সন্ধ্যা ছয়টায় নগরীর সার্কিট হাউজে স্থানীয় উন্নয়নে প্রবাসীদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করে সকলকে অনুষ্ঠান প্রাণবন্ত করতে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, সিলেটের প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তাই সিলেট থেকেই শুরু হচ্ছে প্রবাসী সংবর্ধনা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
