বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে সীমান্ত এলাকার জঙ্গলবাড়িতে দুই কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান জব্দ

০ টি মন্তব্য 8 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | সিলেটে সীমান্ত এলাকার জঙ্গলবাড়িতে দুই কোটি টাকার ভারতীয় কাপড়ের চালান জব্দ | সমবানী

সিলেটের সুনামগঞ্জে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড় কসমেটিক্সের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সিলেট সেক্টরের সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন তাহিরপুরের চারাগাঁও সীমান্তে ওই চালান জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি টহল দল বৃহস্পতিবার ভোররাতে এক অভিযানে ওই সীমান্তের জঙ্গলবাড়ি থেকে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কাপড় ও কসমেটিক্সের চালান জব্দ করে। জব্দকৃত ভারতীয় কাপড়ের মধ্যে রয়েছে- ৫ হাজার ১২৭টি শার্ট পিস, ১৫৬ মিটার প্যান্টের কাপড়, ১ হাজার ২৯৬ মিটার ব্লেজারের কাপড়, ২০ হাজার ৪৩০ মিটার পাঞ্জাবির কাপড়, ৯ হাজার পিস স্কিন সানরাইজ ক্রিম। জব্দকৃত এসব মালামালের মূল্য ১ কোটি ৯২ হাজার ৫০০ টাকা।।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading