সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় তিনদিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

০ টি মন্তব্য 21 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহাঈীর আলম, ময়মনসিংহ
print news | ভালুকায় তিনদিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন | সমবানী

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে নিয়ে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে সোমবার (২১ অক্টোবর) বিকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত ওই মেলায় বিভিন্ন প্রজাতির কয়েক হাজার ফলজও, বনজ, ঔষধী ও আর্নামেন্টাল গাছ নিয়ে স্টল বসেছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে।
ভালুকা উপজেলা প্রশাসন ও বন বিভাগ ৩ দিনব্যাপী এই বৃক্ষ মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বন বিভাগ ভালুকা রেঞ্জের রেঞ্জার হারুর অর রশিদ খান।

এসময় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল, ভালুকা সরকারী গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভাগীয় বন কর্মকর্তা অতিথিদের সাথে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
২৩ অক্টোবর এই বৃক্ষমেলা শেষ হবে। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading