ভালুকায় বন বিভাগের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রতিনিধিঃ
জাহাঈীর আলম, ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় কৃষকদের বিরুদ্ধে একের পর এক বন আইনে হয়রানিমূলক মামলা দেয়ার প্রতিবাদে ও রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশীদ খান এবং কাদিগড় বিট অফিসার আনোয়ার হোসেন খানের প্রত্যাহার ও তাদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার পাড়াগাঁও গ্রামের ভুক্তভোগীরা ।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তোফায়েল ইবনে জামালের সভাপতিত্বে ও আবুল হোসেন মাস্টার সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন বন বিভাগের কর্মকর্তারা। আদালতে চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
পাবলিকের নামে বিআরএস রেকর্ডিয় জায়গায় বনায়ন বন্ধ করতে হবে। মিথ্যা মামলা দেওয়া যাবেনা। আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন করা যাবেনা। ডিমার্কেশন করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভগের সম্পত্তি বনবিভাগ বুঝে নিবে।
এ সময় তোফায়েল ইবনে জামাল, আবুল হোসেন মাস্টার, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ টিপু, মো: হাবিবুল্লাহ ও মনির হোসেন সহ আরও অনেকেই বক্তব্য রাখেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
