কাউখালীতে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই এই প্রতিপাদকে সামনে রেখে ২৪ ফেব্রুয়ারি সোমবার কাউখালী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে ক্রীড়া, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্গন ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, ভেটেনারি সার্জন মিনহাজুল রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
