সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবহার করতে হবে বিকল্প পথক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের জন্য ২৮ ফেব্রুয়ারী থেকে সাময়িক বন্ধ শেরপুর সেতু

০ টি মন্তব্য 17 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | ব্যবহার করতে হবে বিকল্প পথক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের জন্য ২৮ ফেব্রুয়ারী থেকে সাময়িক বন্ধ শেরপুর সেতু | সমবানী

বিভিন্ন সংবাদ মিডিয়ায় শেরপুর ব্রিজ ঝুঁকিপূর্ণ । যে কোন সময় করতে পারে প্রাণহানি ঘটনা এমন সংবাদ প্রকাশের পর টানক নড়েছপ প্রশাসনের। উদ্যোগ নেয়া হয়েছে শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব সংস্কার ( মেরামতের ) ।

ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু মেরামতের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত এগারোটা থেকে পরের দিন ০১ মার্চ শনিবার সকাল নয়টা পর্যন্ত সাময়িক যান চলাচল বন্ধ রেখে চলবে মেরামত কাজ।
আজ রবিবার ২৩ ফেব্রুয়ারি সড়ক ও জনপথ অধিদপ্তরের সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম স্বাক্ষিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে অবস্থিত কুশিয়ারা নদীর উপরে অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামত কাজ করা হবে। এ সময়ে সেতুর উপর যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে ঢাকা-সিলেট রুটের শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট অংশের বিকল্প হিসেবে শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট রুট ব্যবহার করতে বলা হয়েছে। ঢাকা-সিলেট রুটের শেরপুর (মৌলভীবাজার)-সিলেট অংশের জন্য শেরপুর (মৌলভীবাজার)-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহনকে সৈয়দপুর বাজার (নবীগঞ্জ)-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ রুট ব্যবহারের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading