মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅধিকার পরিষদের নতুন কমিটি গঠন মাসুদ রানাকে সভাপতি ও রাশেদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক

০ টি মন্তব্য 24 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | গণঅধিকার পরিষদের নতুন কমিটি গঠন মাসুদ রানাকে সভাপতি ও রাশেদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক | সমবানী

জনতার অধিকার,আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার,দেশ হবে জনতার” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলা গণঅধিকার পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। মাসুদ রানাকে সভাপতি ও রাশেদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ২৮ সদস্যের কমিটি গঠন করা হয়।
শুক্রবার বিকেল ৪টায় বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ হলরুমে নতুন কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক গোলাম আযম।

দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আজিম আহাম্মদ সঞ্চয়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শফিকুল ইসলাম,দিনাজপুর জেলার ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন সহ আরো অনেকে।

আলোচনা সভা ও কমিটি গঠন কার্যক্রম শেষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি জবাইদুল হক জয়,মোকাররম, জিয়াউর, রফি মন্ডল, আব্দুল মমিন,সিনিয়র সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনির,সহ-সাধারণ সম্পাদক আমিরুল শেষ,ফাতেউল ইসলাম, সিদ্দিক, হারেজুল, রহেদুল,মিনহাজুল, ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সেলিম রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার সরদার, মনি,আশিদুল, রিপন, রতন, হাদু,বাবু,তারেক,দপ্তর সম্পাদক বেলাল,অর্থ সম্পাদক আরিফুল,প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading