বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকি প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল

০ টি মন্তব্য 15 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি
print news | দুমকি প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল | সমবানী

পটুয়াখালীর ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুমকি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুধীসমাজের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন।

দুমকি প্রেসক্লাবের ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি’র উপজেলা প্রতিনিধি আবুল হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাইদুর রহমান খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক।

বিশেষ অতিথি ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মাহাবুবুর রহমান, গন‌অধিকার পরিষদের আহ্বায়ক মুন্না জহির, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জামাল হোসেন মৃধা,পিরতলা বনিক সমিতির সভাপতি বশির উদ্দিন হাওলাদার প্রমুখ।

এসময় দুমকি উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও দুমকি প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading