শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ

০ টি মন্তব্য 5 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভান্ডারিয়া (পিরোজপুর)
print news | ভান্ডারিয়ায় অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ | সমবানী

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুঃস্থ ও গরীব মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে নগদ অর্থ, শাড়ি ও থ্রী পিচ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উজ্জল হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, সাবেক যুগ্ম আহবায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জোমাদ্দার সহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সমাজের পিছিয়ে পড়া মানুষ কিছুটা হলেও স্বস্তি পায়। বিশেষ করে তাদের মুখে হাসি ফোটাতে এবং তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এই সহায়তা কার্যক্রম অত্যন্ত কার্যকর।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading