সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে সাংবাদিক এম এ ওয়াহেদকে প্রাননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন।

০ টি মন্তব্য 15 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রফিকুল ইসলাম, লাখাই( হবিগঞ্জ)
print news | লাখাইয়ে সাংবাদিক এম এ ওয়াহেদকে প্রাননাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন। | সমবানী

লাখাইয়ে সাংবাদিক এমএ ওয়াহেদ কে প্রাননাশের হুমকির প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর বেলা উপজেলার স্থানীয় বুল্লাবাজার চৌরাস্তায় লাখাইয়ে কর্মরত সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন সংগঠন এর অংশ গ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ এর সভাপতিত্বে ও লাখাই উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর সন্চালনায়- অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ আবুল কাসেম, বুল্লাবাজার ব্যকস এর সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীনুর রহমান মোল্লা শাহীন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ বিজয়,লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সম্পাদক আলী আহমেদ, সহসভাপতি আব্দুল মতিন, মহিউদ্দিন আহমেদ রিপন, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, অর্থ সম্পাদক ছায়েদুর রহমান, নোমান মোল্লা, তৌহিদ মোল্লা, সুশীল চন্দ্র দাস, পারভেজ হাসান, জুবায়ের আহমেদসহ সাংবাদিক বৃন্দ।

সভায় বক্তাগন বলেন সিনিয়র সাংবাদিক এমএ ওয়াহেদ কে বিগত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার করাব ইউনিয়নের করাব গ্রামের পাশে পেশাগত দায়িত্ব পালন কালে করাব গ্রামের ছব্দর মিয়ার পুত্র ফজল মিয়া প্রাননাশের হুমকি প্রদান করে ও তাঁর ব্যবহৃত মোবাইল সেট থেকে ছবি ডিলিট করতে বাধ্য করে এবং তাঁর বাইকের চাবি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিকার চেয়ে সাংবাদিক এমএ ওয়াহেদ লাখাই থানায় সাধারণ ডায়েরি করেন।সাধারণ ডায়েরি করার পরও প্রশাসনের দৃশ্যমান কোন উদ্যোগ লক্ষনীয় নয়।

এমন পরিস্থিতিতে সাংবাদিক এমএ ওয়াহেদ কে প্রাননাশের হুমকি প্রদান কারী ফজল মিয়াকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তাগন।সেই সাথে এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading