শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠালিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার আসামীর জামিন বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন

০ টি মন্তব্য 12 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি
print news | কাঠালিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার আসামীর জামিন বাতিল ও বিচারের দাবিতে মানববন্ধন | সমবানী

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলার আসমী নির্জন সিকদারের জামিন বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা জজ আদালত প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, একটি শিশুর উপর এমন জঘন্য চেষ্টা করে কেউ জামিনে মুক্ত থাকতে পারে না। আমরা অবিলম্বে নির্জন সিকদারের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ এবং দ্রæত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। মামলার বাদী শিশুটির মাকে মামলা তোলার জন্য ভয়ভীতি দেখিয়ে হুমকি দিচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন আবির লস্কর ও আবদুল কুদ্দুস প্রমুখ্য।

উল্লেখ্য যে, উপজেলার উত্তর চেঁচরী গ্রামের শিশুটির মা দোলা দাস জানান, গত মার্চের ১০ তারিখে আমার ৪ বছরের শিশু কন্যাটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসে। তখন সে জানায়, নির্জন সিকদার টমেটো খাওয়ানোর কথা বলে তাকে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে ধর্ষণ চেষ্টা করে।

পরে এ ব্যাপারে আমি কাঁঠালিয়া থানায় অভিযোগ করলে পুলিশ নির্জনকে আটক করে আদালতে পাঠায়। আদালত তাকে জামিন দেয়। এখন মামলা তোলার জন্য আমাকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয়া হচ্ছে। অভিযুক্ত নির্জন সিকদারর উত্তর চেঁচরী গ্রামের বিপ্লব সিকদারের ছেলে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading