বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হনুমান জয়ন্তীতে ভক্তদের ব্যাপক সাড়া

০ টি মন্তব্য 10 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | সিলেটে হনুমান জয়ন্তীতে ভক্তদের ব্যাপক সাড়া | সমবানী

হনুমান জয়ন্তী হলো হিন্দু দেবতা হনুমানের জন্ম উৎসব , যা সত্যিই ভক্তি ও সাহসের প্রতীক হিসেবে
পালিত হয়ে আসছে যুগ যুগ থেকে হিন্দু সমাজে।
সাধারণত চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করে তাকে তারা।
এবার সিলেটে এই উৎসব পালনে হিন্দু ধর্মীয় ভক্তাদের ব্যাপক সাড়া জাগিয়েছে। শহর থেকে বাগান পর্যন্ত উপলক্ষে ব্যাপক আয়োজন।

সিলেট নগরের জিন্দাবাজার এর দাড়িয়াপাড়ায় ছিল এর সবচেয়ে বড় আয়োজন এখানে ধনাঢ্য ও সমাজপতি হিন্দু নেতাদের বিশেষ উপস্থিতি থাকলেও বেশ বড় আরেকটি আয়োজন ছিল সিলেটের দলদলি চা বাগানে।
সেখানে ইসকনের উদ্যোগে পালিত হয় হনুমান জয়ন্তী।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় নারী-পুরুষ ও শিশু-কিশোরদের অংশগ্রহণে এ উৎসব।

আয়োজনে ভক্তদের উদ্দেশ্যে বক্তারা বলেন শ্রীহনুমান ভক্তি, শক্তি ও আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। ভগবান শ্রীরামের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবা ও অটল বিশ্বাস যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।

অন্যবারের চেয়ে এইবার সিলেটে ব্যাপক ছাড়া মিলেছে জাগিয়েছে ভক্তদের মনে আয়োজকরা বলে।

উৎসব আয়োজনে ছিলো অগ্নিহোত্র যজ্ঞ, মহাঅভিষেক, ধর্মীয় আলোচনা সভা,কেক কাটা, কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ। এতে করে আয়োজন স্থল ছিল উৎসবমুখর।
হিন্দু ধর্মীয় লোকদের পদচারণা ছিল শহর নগর থেকে চা বাগান পর্যন্ত।

ভক্তরা বিশেষ পূজা, হনুমান চালিসা পাঠ এবং উপবাসের মাধ্যমে অশুভ শক্তি বিনাশ ও ভক্তের ইচ্ছা পূরণের আশীর্বাদ স্বরূপ পালন করে এ উৎসব।

উৎসবে কেন হিন্দু ধর্মালম্বীদের এমন সাড়া জানতে চাইলে সমাজ সেবক ও ব্যবসায়ী রোটারিয়ান রাতুল চৌধুরী বলেন, ঊনি এখনো জাগ্রত বলে মানুষের ধারণা। উনার আশীর্বাদ পেলে যেকোনো অসাধ্য কাজ সাধন হতে পারে এমন টা উপলব্ধির কারণে ভক্তদের উপচে পড়া ভীড় হয় ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

একটি মন্তব্য করুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading