রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

০ টি মন্তব্য 5 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত | সমবানী

পিরোজপুরের কাউখালীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত। টানা তিন দিনের বৃষ্টিতে উপজেলার অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘরের বাইরে যাননি তেমন একটা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পানি নিস্কাশনের ব্যবস্হা না থাকায় বৃষ্টির পানিতে রাস্তাঘাট ও বাড়ির আঙ্গিনায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বর্ষণের ফলে সড়কে যানবাহন চলাচল ছিল খুবই কম। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ পড়েছে মহা বিপাকে। বৃষ্টির কারণে মানুষ কাজে যেতে না পারায় ঘরে বসে অলস সময় কাটিয়েছেন।

গত রবিবার দিবাগত রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে । এরপর বৃষ্টির বেগ কিছুটা কমে এলেও সোমবার সন্ধ্যা থেকে বিরামহীনভাবে বৃষ্টি হচ্ছে। এতে উপজেলা শহরের সড়ক পানিতে নিমজ্জিত হয়। যে ড্রেন রয়েছে তাও পরিষ্কার না থাকায় জলাবদ্ধতা এখানকার নিত্যদিনের সঙ্গী। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে পানি নিষ্কাশন না হওয়ায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের আশপাশের খালগুলো খনন না করা হলে এই জলাবদ্ধতা থেকে তাদের নিস্তার নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, গত তিন দিন ধরে চলা বৃষ্টি যদি আরো ২/১ দিন স্হায়ী হয় তাহলে সবজি ও পান বরজের অনেক ক্ষতি হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading