মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে আইনজীবীর সহকারি ইয়াবাসহ গ্রেপ্তার

০ টি মন্তব্য 15 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী
print news | গৌরনদীতে আইনজীবীর সহকারি ইয়াবাসহ গ্রেপ্তার | সমবানী

বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী শহিদুল ইসলাম বেপারীকে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন ফিসারী রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহকারী পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হওয়া শহিদুল ইসলাম বেপারীর গতিরোধ করা হয়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে নীল প্যাকেটে রাখা ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম কটকস্থল গ্রামের বাসিন্দা হাসেম বেপারীর ছেলে। তিনি নিজেকে বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দিয়েছেন। গ্রেপ্তারকৃতকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শাহিদুল ইসলাম বেপারী দীর্ঘদিন থেকে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত থাকার পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পরেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম বেপারীকে বুধবার (৯ জুলাই) বরিশাল আদালতে সোর্পদ করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading