মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা ও সমাজভিত্তিক পুণর্বাসন বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 10 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
print news | কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা ও সমাজভিত্তিক পুণর্বাসন বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত | সমবানী

কুড়িগ্রামে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা ও সমাজভিত্তিক পুণর্বাসন বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে অনুষ্ঠিত এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ’র রিজিওনাল কো-অডিনেটর মো. আবদুস সালাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম খন্দকার, উপজেলা আইসিটি অফিসার নুরুল আমিন, সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন চন্দ্র বর্মন, যুব উন্নয়ন অফিসার আজগর আলী প্রমুখ।

বক্তারা বলেন, ফ্রেন্ডশিপ সংস্থাটি কুড়িগ্রামে চর এলাকায় বসবাসকারী মানুষদের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থনৈতিক সহায়তা ও প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বাড়াতে কাজ করছে। বিশেষ করে সংস্থাটি প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজভিত্তিক পুণর্বাসনের জন্য দুর্যোগকালে তাদের উদ্ধার, আবাসন, স্যানিটেশন সুবিধাসহ কর্মসংস্থানে সহায়তা প্রদান করছে। যা ইতিবাচক।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading