তজুমদ্দিনে টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
মো:কবির হোসেন চাপরাশি, তজুমদ্দিন
শিশু, কিশোর-কিশোরী ও নারী সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় “টাইফয়েড টিকাদান বিষয়ক দিনব্যাপী কনসালটেশন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫ খ্রি.) সকাল ১০টায় তজুমদ্দিন প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস, ভোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ এ. মুমেন, পরিচালক (প্রশাসন ও অর্থ), গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ মনিরুল ইসলাম, সিভিল সার্জন, ভোলা; জনাব ডাঃ ডালিয়া ইয়াসমিন, পরিচালক (প্রচার ও সমন্বয়), গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা; এবং জনাব এম. মাকসুদুর রহমান, উপপরিচালক, ইসলামি ফাউন্ডেশন, ভোলা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী, জেলা তথ্য অফিসার, ভোলা।
দিনব্যাপী এ কর্মশালায় তজুমদ্দিন উপজেলার প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, যা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি। নিয়মিত টিকাদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে গণমাধ্যম জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রধান অতিথি সৈয়দ এ. মুমেন বলেন, “শুধু সরকার নয় গণমাধ্যম, সমাজের সচেতন মানুষ ও স্বেচ্ছাসেবীরা একসাথে কাজ করলে টাইফয়েডসহ অনেক সংক্রামক রোগ নির্মূল করা সম্ভব।”
ডাঃ মনিরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “টাইফয়েড টিকা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক বয়সে টিকা গ্রহণ করলে এই রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়।”
এছাড়া বক্তারা টিকাদান কার্যক্রমের সফল বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং জনগণের মধ্যে টিকার গুরুত্ব তুলে ধরার আহ্বান জানান।
ওয়ার্কশপ শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী মিডিয়াকর্মীরা মাঠ পর্যায়ে টিকাদান প্রচারণা নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনার মাধ্যমে শেষ হয়, এবং উপস্থিত সবাই টাইফয়েড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যম ব্যবহার করে গ্রামীণ জনগণের মাঝে টিকাদান সম্পর্কে প্রচার বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
