শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

০ টি মন্তব্য 4 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভান্ডারিয়া (পিরোজপুর)
print news | ভান্ডারিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড | সমবানী

স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন পিরোজপুরের এক আদালত। দন্ডপ্রাপ্ত আসামী বরগুনা জেলার বেতাগী উপজেলার ভোরা গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মো: ফিরোজ আলম।
আদালত আসামীকে এ দন্ড ছাড়াও ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৮ মাসের কারাদন্ডাদেশ দেন। পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মজিবুর রহমান আজ মঙ্গলবার দুপুরে আসামীর উপস্থিতিতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত ফিরোজ আলমের সঙ্গে ১৯৯৭ সালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী গ্রামের মৃত আমীর মল্লিক এর মেয়ে বিউটি বেগমের বিয়ে হয়। এ দম্পতির মধ্যে পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ৫ অক্টোবর রাতে স্বামী ফিরোজ আলম তার স্ত্রী ৬ সন্তানের জননী বিউটিকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে। হত্যার দায় থেকে নিজে বাঁচতে জমিজমা নিয়ে বিরোধ থাকা তার প্রতিবেশীদের ফাঁসানোর চেষ্টা করে ফিরোজ।

হত্যার ঘটনায় নিহত বিউটির ভাই মোঃ ইউনুস মল্লিক বাদী হয়ে ফিরোজকে নামীয় এবং কয়েকজনকে অজ্ঞাত আসামী করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পুলিশ তদন্ত করে ফিরোজের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। সাক্ষ্য প্রমানে সে দোষী সাব্যস্ত হলে আদালত আজ ওই রায় দেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading