সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা সেবাপ্রদান করেছেন বাংলাদেশ নৌবাহিনী

০ টি মন্তব্য 28 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ নাসির মোল্লা, বামনা, বরগুনা
print news | পাথরঘাটা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা সেবাপ্রদান করেছেন বাংলাদেশ নৌবাহিনী | সমবানী

বরগুনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বরগুনা, ২৩ জুন ২০২৫:রোজ সোমবার সামাজিক দায়িত্ব ও মানবিক সহায়তার অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ‘সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছেন বাংলাদেশ নৌবাহিনী।

আজ সোমবার (২৩-০৬-২০২৫) নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা’র ব্যবস্থাপনায় অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল দ্বারা ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী তিনশ’র অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন বাংলাদেশ নৌবাহিনী।

উক্ত চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও সেবা প্রদান করা হয়। এ সময় চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তোষ ও স্বস্তি দেখা যায়।

তারা নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উলে­খ্য, বাংলাদেশের দুর্গম উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে মানুষজনের চিকিৎসা সেবা প্রদানে নিয়মিতভাবে নৌবাহিনী বিভিন্ন মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading