দুমকিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় সরকারি জনতা কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ আবু হাসনাত আরেফিন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখা পটুয়াখালী’র উপপরিচালক মোঃ জুয়েল রানা, দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ লতিফ হাওলাদার, দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা পর্যায়ের উদ্বোধনী ম্যাচে সরকারি জনতা কলেজ বনাম সেভেন হাউস অংশগ্রহণ করে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
