বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্তদের বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

০ টি মন্তব্য 27 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)
print news | গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্তদের বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন | সমবানী

গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদলের আহবায়ক সদস্য মোঃ ফাইজুল ইসলামকে কুপিয়ে হত্যার চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের দল থেকে বহিষ্কার ও অবিলম্বে গ্রেপ্তার করতে মানববন্ধন করেছে শ্রীপুর উপজেলা নির্যাতিত এলাকাবাসী।

এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে শ্রীপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে ভুক্তভোগী ও এলাকাবাসীর আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ নভেম্বর দুপুরের দিকে শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় ফাইজুল ইসলাম এর বাড়িতে যুবদল নেতা আরিফুল ইসলাম সরকার তার সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফাইজুল ইসলাম এর উপর ওপর হামলা চালায়। তারা একটি কারখানার পক্ষ হয়ে ফাইজুল ইসলামের পৈতৃক বসতভিটে দখল করতে গেলে তিনি ভিটেমাটি রক্ষার্থে বাধা প্রদান করতে এগিয়ে আসলে ফাইজুল ইসলাম পরে যিবদল নেতা আরিফুল তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে তিনি হাত দিয়ে রক্ষার চেষ্টা করেন। এতে তার বাম হাতের কবজি কেটে যায়। পরে স্থানীয়রা ফাইজুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সুযোগে যুবদলের নেতা আরিফুল ইসলাম সরকার ও তার ভাই জেলা শ্রমিক দল নেতা শরিফুল ইসলাম সরকার দলবল নিয়ে ফাইজুলের পৈতৃক ভিটের জমি দখল করে নেয়। আমরা তাদের গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে ভুক্তভোগী জেলা যুবদলের আহবায়ক সদস্য মোঃ ফাইজুল ইসলাম বলেন, যুবদল নেতা আরিফুল ইসলাম সরকার, তার ভাই শ্রীমীকদল নেতা শরিফুুল ইসলাম সরকার, আওয়ামীলীগ নেতা কাঞ্চন মোড়ল, কাজল সহ অন্যান্যরা আমাকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে, আমি আমার দল নেতা তারেক রহমান ও অন্যান্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে তাদের দল থেকে বহিষ্কার, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি কামনা করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদল সদস্য ফাইজুল ইসলাম, মাওনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, শ্রীপুর উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম পিন্টু প্রমুখ।

এ ঘটনায় গত ১১ ডিসেম্বর অভিযুক্ত ইসলাম গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম সরকার ও তার ভাই জেলা শ্রমিক দল নেতা শরিফুল ইসলাম সরকারসহ ২২ জনের নাম উল্লেখ করে ফাইজুল ইসলাম নিজে বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading