বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীপুরে শীতলক্ষ্মা নদীতে মাছের পোনা অবমুক্ত
প্রতিনিধিঃ
শাহাদত হোসাইন, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন বিএনপি নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বরমী বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
এসময় অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আমাদের দেশ জাতে অগ্রগতি দিকে এগিয়ে যায় সমৃদ্ধির দিকে এগিয়ে যায় এই গণমুখী কর্মসূচি গুলি আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান নিয়ে ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে তিনি বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন।
রই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। তিনি আরো বলেন, আমরা একটা স্বচ্ছ রাজনীতি শুরু করেছি। সে রাজনীতিতে আপনাদের সহযোগিতা চাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে আমরা দুর্নীতি বিরুদ্ধে লড়াই করছি, আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করছি। ইতিমধ্যে আমরা অনেক মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিয়েছি। আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকেন কোন ধরনের সন্ত্রাস জনগণের জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারবেনা।
উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মীরধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ সরকার, সিদ্দিক মন্ডল , আজীজুর রহমান রতন ফকির, আখতারুজ্জামান শামীম প্রমুখ। এছাড়াও এ সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
