ঝালকাঠির রাজাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’পক্ষের পৃথক শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীর ঢল
প্রতিনিধিঃ
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি
ঝালকাঠির রাজাপুরে পৃথক পৃথক ভাবে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের নেতৃত্বে উপজেলার বাগড়ি থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা বের করেন। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পাইলট স্কুল মাঠে সমাবেশে মিলিত হন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন রফিকুল ইসলাম জামাল। উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও উপজেলা বিএনপি নেতা পদ স্থগিত সাধারন সম্পাদক নাসিম উদ্দিন আকন। বিকেলে থেকে উপজেলার ৬ ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয়ে জনসমূদ্রে পরিনত হয়।
অন্যদিকে উপজেলার বাইপাস এলাকায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ৬ মনোনয়ন প্রত্যাশী একত্রিত হয়ে সামবেশ করেছেন। সমাবেশে বক্তব্য রাখেন নিউইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপি’র সভাপতি ঝালকাঠি -১ আসনের মনোনয়ন প্রত্যাশ্যী হাবিবুর রহমান সেলিম রেজা, সংবিধান বিশেষজ্ঞ ও বাংলাদেশ সংবিধান কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি রফিক হাওলাদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, বিএনপি নেতা জাকারিয়া লিংকন ও কর্নেল মুস্তাফিজুর রহমান প্রমুখ। পরে বাইপাস থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা বেশকিছু সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরজমান ছিলো। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, দু’পক্ষের কর্মসূচি পৃথকভাবে শান্তিপূর্ণ পরিবেশে পালনে পুলিশ কঠোর অবস্থানে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখেছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
