সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ার বিদ্যুৎ সট সার্কিটে অগ্নিকাণ্ড

০ টি মন্তব্য 37 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | বানারীপাড়ার বিদ্যুৎ সট সার্কিটে অগ্নিকাণ্ড | সমবানী

বানারীপাড়ার সৈয়দকাঠীতে বিদ্যুৎ সট সার্কিটে অগ্নিকাণ্ড ঘটে।
৩নং সৈয়দকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড় করপাড়া এলাকার বাসিন্দা মোঃ সুমনের বাড়িতে বিদ্যুৎ সট সার্কিটের ফলে অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে তিনি সম্পূর্ণ নিঃস্ব ও সর্বশান্ত হয়ে গেছেন।

এ বিষয়ে মোঃ সুমন জানান, তিনি তার পরিবারসহ বাড়িতে ছিলেন না।রবিবার ১২ই অক্টোবর রাত ৮:৩০ এর দিকে হঠাৎ করে ফোনে তাকে জানানো হয় যে তার বাড়িতে আগুন লেগেছে। তড়িঘড়ি করে বাড়িতে ফিরলে দেখতে পান তার স্বপ্ন ও শ্রম যে ঘর নির্মান করেছিলেন, সবকিছুই আগুনে পুড়ে নিমিষেই ছাই হয়েছে।

সুমনের প্রতিবেশীরা জানান, আগুন লেগে যাওয়ার পর তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন, কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা আসতে দেরি করেন। ফলে আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই তাদের দ্বারা কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তারা আরও জানান, যত দ্রুত সম্ভব তারা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা অত্যধিক ছিল।

এছাড়া প্রতিবেশীরা উল্লেখ করেন, সুমন সম্প্রতি নতুন একটি ঘর নির্মাণ করেছিলেন। সাধারণ জনগণ ক্ষোভ প্রকাশ করছেন যে যদি ফায়ার সার্ভিস দ্রুত আসতো, তাহলে এই পরিমাণ ক্ষতি এড়ানো সম্ভব হতো।একই সাথে বিষয়টি কেন্দ্র করে সৈয়দকাঠীতে শোকের ছায়া বিরাজ করছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading