ঝালকাঠিতে জাতীয় পরিচয়পত্র টেম্পারিং করায় বাবা ও দুই মেয়ের কারাদন্ড
প্রতিনিধিঃ
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি
ঝালকাঠিতে জাতীয় পরিচয়পত্র টেম্পারিং করে জন্মসাল পরিবর্তন করার অভিযোগে বাবা ও দুই মেয়েকে কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে এ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদন্ড ও জরিমানা করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মিনহাজুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিনি জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র টেম্পারিং করে জন্মসাল ১৯৬৯ কে ১৯৭৪ করে জন্ম নিবন্ধন পরিবর্তনকালে ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকার সোহরাব হোসেন এবং তার ২ মেয়ে পপি আক্তার ও তামান্না আক্তারকে আটক করা হয়।
এদিকে, তামান্না ও তার বাবা সরাসরি টেম্পারিংয়ের অপরাধ করে ও মেয়ে পপি আক্তার এতে সহায়তা করেন। এই অপরাধে আমলে নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এ বাবা সোহরাব হোসেন ও মেয়ে তামান্না আক্তারকে ৭ দিন করে কারাদন্ড অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও মেয়ে পপি আক্তারকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
