হাকিমপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের কৃন্দর্পপুর গ্রামে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। খেলা উপলক্ষে হিলিসহ আশ পাশের বিভিন্ন এলাকা থেকে ৮টি ‘তান্ত্রিক’ দল অংশ নিতে আসে ‘গ্রামীণ ঐতিহ্যবাহী পাতা খেলা’ প্রতিযোগিতায়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খেলা চলে। খেলার জন্য মাঠের মাঝখানে লাগানো হয় কলাগাছ।
দলের পক্ষে তান্ত্রিকরা একজন করে মন্ত্র দিয়ে পাতারূপী তুলারাশির ১২ জনকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল তাদের ‘মন্ত্রের’ মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টেনে বশ করতে পারবে, সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিচারকরা বিজয়ী ঘোষণা করেন।
এ জন্য ‘তান্ত্রিক’রা সঙ্গে মানুষের মাথার খুলি, সাপ,লাঠি, জবাফুল, মন্ত্র পড়া বদনাভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতি,হরিণের শিংসহ বিভিন্ন প্রকার গাছের শিকড় ও গাছের বাকল ব্যবহার করেন। এর সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের মন্ত্র।
এ খেলা উপভোগ করতে কন্দর্পপুর মাদ্রাসা মাঠে উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আয়োজকরা সন্ধ্যায় কামদিয়ার ‘তান্ত্রিক’দলকে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী দলকে খাসি ও রানার্সআপ তিনটি দলকে হাস পুরস্কার দেয় আয়োজক কমিটি। এছাড়া খেলায় অংশগ্রহণকারী সব দলকেই পুরস্কৃত করা হয়।
তন্ত্রমন্ত্র দিয়ে এ খেলা করে থাকেন।
খেলার আয়োজক কামরুজ্জামান শুভ বলেন, এত মানুষ খেলা দেখতে আসবে, তিনি ধারণাই করতে পারেননি। অনেক আগে এ খেলার প্রচলন ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী পাতা খেলা হারিয়ে
যেতে বসেছে। তাই এই আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
