মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগ নেতার নেতৃত্বে হামলা অভিযোগ ভাণ্ডারিয়ায় কৃষককে কুপিয়ে জখম

০ টি মন্তব্য 14 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)
print news | যুবলীগ নেতার নেতৃত্বে হামলা অভিযোগ ভাণ্ডারিয়ায় কৃষককে কুপিয়ে জখম | সমবানী

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের কৃষক ফোরকান বিশ্যাস (৭০) কে পূর্ব শুত্রুতার কারণে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার সকালে উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফোরকান বিশ্যাস কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত কৃষকের নাতনি লামিয়া বেগম জানান, সোমবার সকাল ১০ ঘটিকার সময় ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদার, তার ভাইয়ের ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফি সরদার, রাসেল গাজী, মহিবুল্লাহ গাজীসহ ৮/১০ একদল সন্ত্রাসী ফোরকার বিশ্যাসের বাড়ীতে প্রবেশ করে ব্যপক ভাঙচুর চালায়। এ সময় ফোরকান বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

তার বোন পিয়ারা বেগম জানান, সন্ত্রাসীরা হামলা করেই খান্ত হয়নি। তার ঘরে থাকা নগদ ১ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এলাকাবাসীর সহায়তায় আহত ফোরকান বিশ্যাসকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এবং আমাদের কোন লোক এ হামলার সঙ্গে জড়ি নই।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনওয়ার জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading